কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবি সিপিবির

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের কালো দিবসে সিপিবির উদ্যোগে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের কালো দিবসে সিপিবির উদ্যোগে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বর্তমান ও অতীতের সরকারের পাটকল বন্ধের সমালোচনা করে বলেছেন, লিজ বা ব্যক্তি মালিকানার নামে জাতীয় সম্পদ লুটপাট নয়, আধুনিকায়ন করে বন্ধ সব রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে হবে।

রোববার (২ জুলাই) রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের কালো দিবসে সিপিবির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবি ঢাকা দক্ষিণের নেতা সাইফুল ইসলাম সমীর, পাটকল শ্রমিক নেতা মো. গোফরান।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আনোয়ার হোসেন রেজা, আসলাম খান, ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ নেতা এ সময় উপস্থিত ছিলেন।

পাটকলে উৎপাদন না থাকলেও কর্মকর্তাদের প্রতি মাসে কয়েক কোটি টাকা বেতন দিচ্ছে এ কথা উল্লেখ করে প্রিন্স বলেন, অথচ বদলি শ্রমিকসহ সব শ্রমিকের পাওনা এখনো পরিশোধ করা হয়নি।

তিনি বলেন, বিশ্বে পরিবেশবান্ধব পাটের চাহিদা বেড়ে চলছে, অথচ দেশে এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করে প্লাস্টিকসহ পরিবেশ ধ্বংসকারী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব হচ্ছে সরকারের দেশবিরোধী, বিশ্বব্যাংক-আইএমএফ ও লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকা খরচ করা হয় অথচ গরিব মধ্যবিত্তের জন্য রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করা হলো না। ঋণখেলাপিদের আবার ঋণ পাওয়ার সুযোগ করে দেওয়া হলো। তিনি সরকারের দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X