কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ নেই : ডা. ইরান

নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনে জনমত তৈরিতে আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা
নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনে জনমত তৈরিতে আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘একতরফা’ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো আগ্রহ নেই। জনগণ ডামি প্রার্থির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করবে। আগামী ৭ জানুয়ারি ডামি নির্বাচনে তারা ভোট দিতে যাবে না।

বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় লেবার পার্টির পক্ষে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একতরফা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা এখন জনগণের প্রতিপক্ষ। সাধারণ মানুষ ভোটাধিকার হরণকারীদের বিভিন্নভাবে নাজেহাল করছে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে। নৌকা মার্কায় ভোট না দিলে গায়েবী মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

কর্মসূচিতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, বাদশা মিয়া, মহানগর নেতা এনামুল হক, মো. লিটন খান, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমানসহ নেতাকর্মীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X