কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জনের আহ্বানে ফকিরাপুলে সাবেক ছাত্রদল নেতাদের গণসংযোগ

ফকিরাপুলে সাবেক ছাত্রদল নেতাদের গণসংযোগ। ছবি : কালবেলা
ফকিরাপুলে সাবেক ছাত্রদল নেতাদের গণসংযোগ। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকে ‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ছাত্রদলের সাবেক নেতারা।

দ্বিতীয় দফায় কর্মসূচির তৃতীয় দিনে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফকিরাপুল প্রধান সড়ক ও কাঁচাবাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণকালে সাধারণ মানুষকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সাজানো নাটক অভিহিত করে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেকুজ্জামান, শোয়েব খন্দকার, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, আশরাফুর রহমান বাবু, জাকির হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম রানা, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, কোয়েল হোসেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহধর্মবিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি এবাদুল হক পারভেজ, দর্শন বিভাগের সাবেক সভাপতি আমিনুর রহমান খন্দকার কাকন, যুবদল কর্মী মানিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১০

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১১

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৩

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৪

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৫

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৯

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

২০
X