কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ হতে যাচ্ছে’

সোমবার যশোরের বাঘারপাড়ার জোহরপুর ইউনিয়নে লিফলেট বিতরণ করে বিএনপি নেতারা। ছবি : কালবেলা
সোমবার যশোরের বাঘারপাড়ার জোহরপুর ইউনিয়নে লিফলেট বিতরণ করে বিএনপি নেতারা। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ হতে যাচ্ছে। নৌকা ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের; এমনকি বিদ্রোহী প্রার্থীও আওয়ামী লীগের। ১৪ দলের প্রার্থীরাও নৌকা প্রতীকে ভোট করছেন। গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনী তামাশা প্রত্যাখ্যান করতে হবে। ভোটারদের বলব, আপনারা এ নির্বাচনী তামাশার অংশ হবেন না। ৭ তারিখে ভোটকেন্দ্রে যাবেন না।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে যশোরের বাঘারপাড়ার জোহরপুর ইউনিয়নে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকে ‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে এ দিন টি এস আইয়ুব উঠান বৈঠক ছাড়াও নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণও করেন।

এর আগেও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে ভোট বর্জনের আহ্বানে গণসংযোগ এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন টি এস আইয়ুব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ জনের পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১০

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১১

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৪

বিশ্ব বাবা দিবস আজ

১৫

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৬

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৭

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৮

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X