কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৬:৪৭ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে যা জানাল বিএনপি

মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিএনপি। ছবি : সংগৃহীত
মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিএনপি। ছবি : সংগৃহীত

দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিএনপি।

বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘বিএনপির চিন্তা-ভাবনা এবং দেশের নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচন নিয়ে সার্বিক বিষয় পর্যবেক্ষণে ইইউ-এর যে দল আসবে তা নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি ইইউ-এর রাষ্ট্রদূতকে জানিয়েছে, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।’

এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় ইইউ-এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যায়। প্রতিনিধি দলে আরও ছিলেন ইইউর ডেপুটি রাষ্ট্রদূত স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান।

অন্যদিকে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X