কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:০৫ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের নামে সার্কাসের আয়োজন চলছে : লেবার পার্টি

লেবার পার্টির উদ্যোগে রাজধানীর পল্টন এলাকায় গণসংযোগ। ছবি : কালবেলা
লেবার পার্টির উদ্যোগে রাজধানীর পল্টন এলাকায় গণসংযোগ। ছবি : কালবেলা

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। দেশে ডলার সংকট চরমে, এই সরকার আবারও ক্ষমতায় আসলে দেশে দুর্ভিক্ষ নেমে আসতে পারে। আইএমএফের লোন দিয়ে নির্বাচনের নামে সার্কাসের আয়োজন চলছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে বুধবার (৩ জানুয়ারি) দুপুরে লেবার পার্টির উদ্যোগে রাজধানীর পল্টন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন ডা. ইরান।

কর্মসূচিতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জোহরা খাতুন জুই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, বিএনপি নেতা হাবিবুর রহমান পান্না, আবুল কালাম আজাদ, লেবার পার্টির মহানগর নেতা বাদশা মিয়া, এনামুল হক, আজিজুল হক, রবিউল ইসলাম, ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X