কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:৪২ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

খিলগাঁওয়ে সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের লিফলেট বিতরণ

খিলগাঁওয়ে সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
খিলগাঁওয়ে সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে একতরফা নির্বাচন বর্জনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

পঞ্চম দফা কর্মসূচির শেষদিনে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের সাথে নিয়ে খিলগাঁও এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

লিফলেট বিতরণকালে আকরামুল হাসান বলেন, ২০১৮ সালে প্রহসনের রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। জনগণ ভোট দিতে পারেনি। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি শোয়েব খন্দকার, আশরাফুর রহমান বাবু, ইশতিয়াক আহমেদ নাসির, সাবেক যুগ্ম সম্পাদক শামসুল আলম রানা, সাবেক মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল হাসান আরিফ, ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা কামারুজ্জামান কচি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্যসচিব সজীব রায়হান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শ্যামল মালুম, যুগ্ম সম্পাদক আশিক রহমান, সহসাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, সহসাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সহসাংগঠনিক সম্পাদক দেওয়ান সাইদুল পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, তারেক হাসান মামুন; বিজয় ৭১ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম কাউসার; পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবিদুল ইসলাম খান; শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরীফ উদ্দীন সরকার প্রমুখ।

এ ছাড়া ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবউদ্দিন ইমন, শাওন খন্দকার, সাধারণ সম্পাদক দক্ষিণায়ন হল, সহসম্পাদক আসাদুল হক আসাদ, সহসম্পাদক দেওয়ান নিয়ন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, তিতুমীর কলেজ ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, পরিকল্পনাবিষয়ক সম্পাদক মো. স্বাধীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম, সহসভাপতি মো. আব্দুল মোতালিব, যুগ্ম সম্পাদক মো. জাকির হাসান নাঈম, সহসাংগঠনিক সম্পাদক মো. সাজিব মিয়া, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রবিউল ইসলাম ও ছাত্রনেতা মাহমুদুল আকাশ; তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন ভূইয়া; ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান চন্দন, পূর্ব থানা ছাত্রদল নেতা হিমেল, মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাইফুল ইসলাম সজীব, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১০

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

মমতাজের জামিন বহাল

১২

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৩

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৪

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৫

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৬

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৭

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৮

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

২০
X