কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার আলেপ্পো ছেড়ে যাচ্ছেন কুর্দি যোদ্ধারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মারাত্মক সংঘর্ষের পর যুদ্ধবিরতির আওতায় আলেপ্পো শহর ছেড়ে যেতে সম্মত হয়েছে সিরিয়ার কুর্দি যোদ্ধারা। কয়েকদিন ধরে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর রোববার (১১ জানুয়ারি) কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এ সিদ্ধান্তের কথা জানায়।

বার্তা সংস্থা এএফপি জানায়, সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর কুর্দি-অধ্যুষিত শেখ মাকসুদ এলাকায় অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আত্মসমর্পণকারী কুর্দি যোদ্ধাদের বাসে করে উত্তর দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে সেনাবাহিনী আশরাফিয়াহ এলাকা দখলের কথাও জানায়।

কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। এর আওতায় আহত, নিহতদের মরদেহ, আটকে পড়া বেসামরিক মানুষ ও যোদ্ধাদের আলেপ্পো থেকে উত্তর ও পূর্ব সিরিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে এসডিএফ প্রথমে যোদ্ধাদের সরে যাওয়ার কথা অস্বীকার করে বলেছিল, বাসে করে সাধারণ মানুষকে জোরপূর্বক সরানো হচ্ছে। তবে পরে তারা সমঝোতার বিষয়টি নিশ্চিত করে।

নতুন সরকারে কুর্দিদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা স্থগিত হওয়ার পরই এই সংঘর্ষ শুরু হয়। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে।

এ সহিংসতায় অন্তত ২১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং আলেপ্পো শহর থেকে প্রায় ১ লাখ ৫৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে স্থানীয় প্রশাসনের তথ্য। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X