কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ভীতি দেখিয়ে জনগণকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না : বিপিপি

রাজধানীর বিজয়নগর, পল্টন, দৈনিক বাংলা ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেছে গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টির নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর বিজয়নগর, পল্টন, দৈনিক বাংলা ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেছে গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টির নেতারা। ছবি : কালবেলা

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব মো. আব্দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার এবং তাদের লোকজন জানে, ৭ তারিখের প্রহসনের নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। তাই তারা জনগণকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। কিন্তু এবার জনগণকে ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না। গণতন্ত্রের স্বার্থে তারা ইতিমধ্যে এ নির্বাচনী তামাশা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগর, পল্টন, দৈনিক বাংলা ও জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে একতরফা ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপির যৌথ উদ্যোগে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

আব্দুল কাদের বলেন, জনগণের বিজয় সুনিশ্চিত। জনগণ এ সরকারকে বর্জন করেছে এবং নির্বাচনকে বর্জন করেছে। সরকার এবং তার লোকজন জানে ৭ তারিখের প্রহসনের নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। তাই তারা জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীরা সন্ত্রাসী কায়দায় হুমকি দিচ্ছে। কেউ বলছে হাত-পা ভেঙে ফেলবে, কেউ বলছে দেশ থেকে চলে যেতে, কেউ বলছে ভাতা বন্ধ করে দেবে। এভাবে জনগণকে ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আগে দেখতাম ভোটের আগে প্রয়োজনে জনগণের হাত-পা ধরত প্রার্থীরা, আর এখন হুমকি দেয়। দেশের জনগণকে সম্মান দূরে থাক, তারা প্রজার মতো আচরণ করে। তারা জানে, ক্ষমতায় আসতে জনগণের ভোট লাগে না। তাই জনগণের কোনো দামও তাদের কাছে নেই।

বিপিপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের লোকজন এখন সত্য বলা শুরু করেছে। তাদের নেতারাই এখন বলছেন- ২০১৪ ও ২০১৮ সালে ভোট ডাকাতি হয়েছে। তাই জনগণ এবার এ সরকারকে তাদের ক্ষমতা দেখিয়ে দেবে। জনগণ নির্বাচন বয়কট করেছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে জনগণ যাবে না।

এ সময় আরও বক্তব্য রাখেন গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১০

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১১

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১২

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৩

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৪

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৫

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৬

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৮

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৯

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

২০
X