কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোট নিয়ে ইসলামী আন্দোলনের ব্রিফিং

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট বর্জনের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ছাড়া সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে, নির্বাচন বন্ধ করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

নির্বাচনের পরে দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুনরায় তপশিল ঘোষণার দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দলের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিসমূহের মধ্যে আছে- ৭ জানুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে, বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন ভেঙে জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তপশিল পুনরায় ঘোষণা করতে হবে এবং বিরোধীদলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না, এমনকি পাতানো নির্বাচনও না। আসন্ন নির্বাচনটি পাতানো। এখানে নৌকা, ঈগল, ট্রাক ইত্যাদি যা আছে সবাই আওয়ামী লীগের। এমনকি লাঙ্গল, সোনালি আঁশ, নোঙরও তাদের আশীর্বাদপুষ্ট। তারপরও এই নির্বাচনে নৌকায় ভোট না দিলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বহু জায়গায়। নৌকায় ভোট না দিলে ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই, মর্মে ভোটারদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে অহরহ।

চরমোনাই পীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ন্যূনতম দেশপ্রেম থাকলে দ্রুত পদত্যাগ করুন। প্রহসনের নির্বাচন বন্ধ করে কারাবন্দি রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিন। জনগণের ভোটাধিকার, রাজনৈতিক, সাংবিধানিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।

দলের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, আশরাফ আলী আকন, খন্দকার গোলাম মাওলা ও মাহবুবুর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, মুহাম্মদ ইমতিয়াজ আলম, আফতাব উদ্দিন, কে এম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসেন জাফরী, মোহাম্মদ নেছার উদ্দিন, সৈয়দ বেলায়েত হোসেন, খলিলুর রহমান, জি এম রুহুল আমিন, এম হাসিবুল ইসলাম, আরিফুল ইসলাম, নুরুল করীম আকরাম, নাসির উদ্দিন খান, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১০

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১১

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১২

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৩

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৪

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৫

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৬

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৭

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

২০
X