কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব রেকর্ড ভেঙে বানানো হলো ৬ কিলোমিটার রুটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চোখ যতদূর যায়, কেবল সাজানো রুটির সারি। ১ কিলোমিটার, ২ কিলোমিটার করে সেই সারি দীর্ঘ হতে হতে ছাড়িয়ে গেছে প্রায় ৬ কিলোমিটার! হাজারো মানুষের কোলাহল আর তাজা রুটির গন্ধে ম ম করছে পুরো এলাকা।

শেষ পর্যন্ত যখন মাপজোখ শেষ হলো, দেখা গেল আগের সব রেকর্ড ধুলোয় মিশিয়ে দিয়ে ইতিহাস গড়েছে মেক্সিকোর পুয়েবলা শহর।

ঐতিহ্যবাহী রোসকা দে রেয়েস বা থ্রি কিংস ব্রেড উৎসবকে কেন্দ্র করে গত রবিবার পুয়েবলা শহর গড়েছে এই নতুন বিশ্বরেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক আন্দ্রেস রোজাস টোলেডোর তথ্যমতে, ১৯ হাজার ১০টি ছোট ছোট টুকরো দিয়ে তৈরি এই রুটির মোট দৈর্ঘ্য ছিল প্রায় ৬ হাজার মিটার।

প্রতিটি টুকরো ছিল প্রায় ৩০ সেন্টিমিটার লম্বা। পুয়েবলার মেয়র হোসে চেদ্রাউই এই বিশাল কর্মযজ্ঞের জন্য স্থানীয় রুটি কারিগর ও গ্রান বোদেগা কোম্পানিকে ধন্যবাদ জানিয়েছেন।

খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী, যিশুর জন্মের পর ৩ জ্ঞানী ব্যক্তির আগমনের স্মরণে প্রতি বছর ৬ জানুয়ারি এই উৎসব পালিত হয়। মেক্সিকোর প্রথা অনুযায়ী, এই বিশাল রুটির ভেতরে লুকিয়ে রাখা হয় যিশুর ছোট ছোট প্লাস্টিকের প্রতিকৃতি। যার রুটির টুকরোয় সেই প্রতিকৃতি পাওয়া যায়, তাকে আগামী ২ ফেব্রুয়ারি ক্যান্ডেলমাস ডে বা মোমবাতি দিবসের ভোজের আয়োজন করতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X