সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গত ১৫ মাসের ইতিবাচক পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সফলতা : উপদেষ্টা ফরিদা

সাভারে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা
সাভারে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা

গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে ‘ফোর-এফ (৪-এফ) মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন ও এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, বর্তমান সরকার নতুন ধারায় কাজ করছে। নানা শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করে রাষ্ট্র পরিচালনার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা সরকারের অন্যতম বড় অর্জন। বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ সরকারের জন্য প্রয়োজনীয় নীতিগত সংস্কার রেখে যাওয়া হচ্ছে, যা পরবর্তী সরকার কাজে লাগাতে পারবে।

দেশে গরুর মাংসের দাম তুলনামূলক বেশি থাকার বিষয়ে তিনি আরও বলেন, এতে প্রান্তিক খামারিরা ন্যায্যমূল্য পাচ্ছেন। তবে উৎপাদন ব্যয় কমাতে সরকার কাজ করছে। বিশেষ করে ‘ফোর-এফ মডেল’ বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানো ও ব্যয় হ্রাস সম্ভব হবে। এর ফলে গরু, ছাগল ও মহিষের মাংসের দাম সহনীয় পর্যায়ে আসবে।

অনুষ্ঠানে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. ওয়ালি-উল-হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X