স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল: সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ। নিজেদের অপারগতার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এরই মধ্যে একটি চিঠি দিয়েছে তারা। বিসিবিকে দেওয়া চিঠিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, জাতীয় নির্বাচনের নিরাপত্তা এবং সর্বস্তরের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে স্টেডিয়ামে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না।

সিলেট বিভাগের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। বিসিবিকে বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। এ ছাড়া গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল ও সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুকে চিঠির একটি কপি পাঠিয়ে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হয়।

জানা যায়, সিলেটে ২ জানুয়ারি বিপিএলের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। খালেদা জিয়ার প্রয়াণে দুদিন খেলা বন্ধ রাখায় চট্টগ্রাম ভেন্যু বাতিল করে সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ রাখে গভর্নিং কাউন্সিল। এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে। বিভাগের পুলিশ বিপিএলে দায়িত্ব পালন করতে পারবে কি না, সে খোঁজ নেয়নি কেউ। ফলে পুলিশ আগের পরিকল্পনামতো কাজ পরিচালনা করছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের সহিংসতা প্রতিরোধে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অগ্রাধিকার।

বিসিবির পরিচালক রাহাত শামস কালবেলাকে বলেন, ‘পুলিশ চিঠিতে তাদের সীমাবদ্ধতা কথা জানিয়েছে। পরে পুলিশের সঙ্গে আলাপ করে একটি সিদ্ধান্ত হয়েছে। এখন পুলিশের সংখ্যা কিছু কমিয়ে আনসারকে দায়িত্ব দেওয়া হবে।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘তিনটি পর্বে বিপিএল সাজানো হয়েছিল। সিলেট পর্বে ৩ জানুয়ারি পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখন চট্টগ্রাম পর্ব সিলেটে হওয়ায় ১২ জানুয়ারি পর্যন্ত পুলিশ চাওয়া হয়েছে। কিন্তু নির্বাচন নিয়ে ব্যস্ততা ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার জন্য পুলিশ ব্যস্ত থাকবে। এজন্য তাদের অপারগতা নয়, বিকল্প ব্যবস্থার জন্য চিঠি দেওয়া হয়েছে। এখন তাদের সঙ্গে কথা হয়েছে কিছু পুলিশ সদস্য কমিয়ে যথেষ্ট আনসার মোতায়েন করা হবে। তবে, পুরো নিরাপত্তার দায়িত্বে পুলিশই থাকবে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X