কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাকের বাড়িতে গুলির অভিযোগ

সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া একটি ফুটেজ।
সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া একটি ফুটেজ।

ঢাকার নবাবগঞ্জে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বাড়িতে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আবু আশফাক বলেন, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত দেড়টার সময় কয়েকটি গাড়িতে পুলিশ এসে বাড়ি ঘেরাও করে। পরে বাড়ির লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হলে বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পুলিশ।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা নবাবগঞ্জ বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছিল। ওই সময় একই স্থানে ওই এলাকার আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমান নৌকার পক্ষে গণসংযোগ করছিলেন। তখন সেখান থেকেই নৌকার প্রার্থী এসপিকে আজ রাতের মধ্যেই আমাকে আটকের নির্দেশ দেন। তার নির্দেশেই আমার বাড়িতে পুলিশ গুলি করে।

লিফলেট বিতরণকালে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গুলিবর্ষণের অভিযোগ অস্বীকার করে নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ বলেছেন, আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি ও অভিযান পরিচালনা করেছি। কোনটি বিএনপি নেতা খন্দকার আবু আশফাকের বাসা সেটা আমাদের জানা নেই। তল্লাশি অভিযানের সময় কোথাও গুলি ছোড়া হয়নি বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X