কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০১:৪৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষ পেটের বিষ হয়ে গেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধানের শীষ মানুষের পেটের বিষ হয়ে গেছে। এ দেশের মানুষ আবারও নৌকা চায়। পেটের বিষ আর খেতে চায় না।

বুধবার (৫ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ মুহূর্তেও বিএনপিসহ তাদের সমমনা দলগুলো গুজব নিয়ে ব্যস্ত। তারা ভোটারদের কাছে যাচ্ছে না। তারা যাচ্ছে বিদেশিদের কাছে। অনেক মালা গেঁথে আটলান্টিকের দিকে তাকিয়ে আছে। তারা ভাবছে, বিদেশি প্রতিনিধি এসেই ভিসা নীতি দেবে।

তিনি বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যারা অপপ্রচার চালিয়েছে, তাদের অপপ্রচার একেবারেই সত্য নয়। বিএনপি নির্বাচনে না এলেও অন্যান্য দল, স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ভোটার উপস্থিতি ভালো ছিল। অনেকে অপপ্রচার করেছে যে, ভোটের প্রতি ভোটারের আগ্রহ নেই। নির্বাচন মানেই বিশৃঙ্খলা, জাল ভোট—এসব অপপ্রচার চালানো হয়; যা বাস্তবে ঘটেনি। সেদিক থেকে আমরা বাংলাদেশের নির্বাচনের আশার আলো দেখতে পাই। নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করেছেন শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, অন্ধকারে ঢিল ছুড়ে লাভ নেই। বিরোধীরা বারবার অন্ধকারে ঢিল ছুড়েছে। সিটি করপোরেশন নির্বাচন যেভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে, আগামী জাতীয় নির্বাচনও এ ধারাবাহিকতায় হবে।

ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও সংবিধানের আলোকে নির্বাচনে যাবে।

যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবদুল আউয়াল শামীম, উপদপ্তর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১০

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১১

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১২

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৩

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৪

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৫

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৬

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৭

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৮

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৯

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

২০
X