কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৫১ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তার দায়িত্বে ১ কনস্টেবল, ঝুঁকি নিয়ে চলছে ভোটগ্রহণ

নিরাপত্তার দায়িত্বে ১ কনস্টেবল, ঝুঁকি নিয়ে চলছে ভোটগ্রহণ

এক কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে এক কনস্টেবল। নিরাপত্তাঝুঁকিতে কেন্দ্রগুলো। রোববার (৭ জানুয়ারি) সকাল থেকেই সরেজমিনে হাকিমপুর ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এ চিত্র চোখে পড়েছে। নিরাপত্তার ঝুঁকি থাকার পরেও পর্যাপ্ত আইনশৃঙ্খা বাহিনী না থাকায় সাধারণ ভোটার এবং এজেন্টদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। কয়েকটি কেন্দ্রে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের এজেন্টদের হমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র একজন পুলিশ কনস্টেবল। এ ছাড়াও কয়েকজন আনসার ও গ্রাম পুলিশ চোখে পড়েছে। বরিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে নিরাপত্তার দায়িত্বে মাত্র এক পুলিশ কনস্টেবল দেখা গেছে। এই কেন্দ্রে ঢুকতে গিয়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবল কবিরুল ইসলামের বাধার মুখে পড়তে হয় এই প্রতিবেদককে।

সাংবাদিক পরিচয় দিয়ে নির্বাচন কমিশনের ইস্যু করা কার্ড দেখালে তিনি বলেন, কার্ডের মেয়াদ নাই। পরে অবশ্য প্রিসাইডিং অফিসারের হস্তক্ষেপে কেন্দ্রে প্রবেসের অনুমতি মেলে।

নিরাপত্তা ঝুঁকির বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান কালবেলাকে বলেন, দায়িত্ব বণ্টনের বিষয়টি জেলা ডিএসবি দেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X