কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আগের যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন ভালো : ইলিয়াস মোল্লাহ

ভোট দেওয়ার সময় ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ। ছবি : কালবেলা
ভোট দেওয়ার সময় ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ। ছবি : কালবেলা

আগের যেকোনো তুলনায় এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

জনগন স্বতঃস্ফুর্তভাবে ভোট দিচ্ছে এবং জনগণের শক্তি নিয়ে নির্বাচিত হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় মিরপুর ১২ নম্বর সেকশনের পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে এসে এসব কথা বলেন ইলিয়াস মোল্লাহ।

ভোট প্রদানের পূর্বে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইলিয়াস মোল্লাহ বলেন, আমি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। আগের যেকোনো সময়ের তুলনায় এবার ভালো নির্বাচন হচ্ছে। আমি দেখেছি, সবাই দেখবে যে এবার উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট দিচ্ছে এবং সময় বাড়লে ভোটার আরও বাড়বে।

নির্বাচনের ফলাফল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আগে জনগণ জিতবে, তারপর ইলিয়াস মোল্লাহ। ফলাফল যাই হোক, আলহামদুলিল্লাহ।

এর আগে একই কেন্দ্র পরিদর্শনকালে ইলিয়াস মোল্লাহর সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনেন এই আসনে ইলিয়াস মোল্লাহর মূল প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন রবিন। ঈগল মার্কার এই প্রার্থী সকাল সাড়ে দশটার দিকে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ১৬টি কেন্দ্র পরিদর্শন করেছি কিন্তু কোথাও কোনো সমস্যা পায়নি। শুধু এই একটা কেন্দ্রে দেখলাম ভোট কক্ষের বাইরে ভোটারদের নৌকায় ভোট দিতে চাপ দেওয়া হচ্ছে। প্রার্থী বা তার সমর্থকরা ভোটারদের নিজ প্রতীকে ভোট দিতে বলতেই পারেন। তবে সেটা কেন্দ্রের বাইরে থেকে, ভেতরে এমন কাজ কাম্য না।

এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইলিয়াস মোল্লাহ বলেন, উনি এখনো যেখানে যান তাকে বলতে হয় আমি রবীন, ভোট দিয়েন। আমার তো পরিচয় লাগে না, আমি ইলিয়াস মোল্লাহ। আর ওনার অভিযোগ কতটুকু সত্যি, আপনারাই দেখেন।

কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে।

একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি।

আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের মধ্যে পুলিশের ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X