ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী

ফুল দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। ছবি : কালবেলা
ফুল দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয়ে এসে তারা দলটিতে যোগ দেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাওলানা শাহাদাত হোসেনের নেতৃত্বে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় উভয়দলের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে মাওলানা শাহাদাত হোসেন বলেন, বিগত দিনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হয়ে বিএনপি করতাম। পরে আওয়ামী লীগের চাপের মুখে দীর্ঘ সময় আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতি যে সম্মান দিয়েছেন তাতে আমরা বিমোহিত। ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের প্রতি অবিচল আস্থা এবং ভালোবাসা এবং নবীউল্লাহ নবীর প্রতি সমর্থন জানিয়ে আমি আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছি।

এ বিষয়ে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, বিএনপি কখনো ধ্বংসাত্মক, প্রতিশোধের রাজনীতি করে না। বিএনপি শহীদ জিয়ার আদর্শ লালন করে তারেক জিয়ার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ঢাকা—৫ আসনের নেতা নবী উল্লাহ নবী অনেক বড় মনের মানুষ তিনি সকলকে নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চান বলেই আজ আওয়ামী লীগের একটি বিশাল অংশ বিএনপিতে যোগদান করেছেন। আমরা তাদের সাদরে বরণ করে নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X