কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ
দ্বাদশ সংসদ নির্বাচন

২২টি দলের প্রায় সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

২২টি দলের প্রায় সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬টি রাজনৈতিক দল। তবে রাজনৈতিক দলগুলোর কোনো প্রার্থীই জয়ী হতে পারেননি। যে ৪টি দল নির্বাচনে জিতেছে আওয়ামী লীগ ওই আসনগুলো তাদের ছেড়ে দিয়েছিল। এদের কেউ কেউ নৌকা প্রতীক নিয়ে আবার কেউ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়।

ফল প্রকাশের পর দেখা যায়, নির্বাচনে অংশগ্রহণকারী ২৭টি রাজনৈতিক দলের মধ্যে ২২টি রাজনৈতিক দল কোনো আসন পায়নি। তাদের প্রায় সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে আলোচিত তৃণমূল বিএনপি, বিএনএফ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির কোনো প্রার্থীই জামানত রক্ষা করতে পারেননি।

প্রাপ্ত হিসাবে দেখা গেছে, জাতীয় পার্টির ২৫০ জন প্রার্থীও জামানত হারিয়েছেন। জাপার যে ১১ জন বিজয়ী হয়েছেন তার সবই আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসন।

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ২৬৬ জন, জাতীয় পার্টি (২৬৫ জন, জাকের পার্টি ২১ জন, তৃণমূল বিএনপি ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টি ১২২ জন, বাংলাদেশ কংগ্রেস ৯৬ জন, জাসদ ৬৬ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৭৯ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ৪৫ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ৫৬ জন, বাংলাদেশ তরীকত ফেডারেশন ৩৮ জন, ইসলামী ঐক্যজোট ৪২ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩৯ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭ জন, কৃষক শ্রমিক জনতা লীগ ৩০ জন, ওয়ার্কার্স পার্টি ২৬ জন, গণফ্রন্ট ২১ জন, জাতীয় পার্টি-জেপি ১৩ জন, কল্যাণ পার্টি ১৬ জন, খেলাফত আন্দোলন ১১ জন, বিকল্প ধারা বাংলাদেশ ১০ জন, বাংলাদেশ জাতীয় পার্টি ৫ জন, গণফোরাম ৯ জন, সাম্যবাদী দল ৪ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ৫ জন, মুসলিম লীগ-বিএমএল ৪ জনকে প্রার্থী দেয়। আওয়ামী লীগ বাদে যে ৪টি দল নির্বাচনে বিজয়ী হয়েছে এরা হলো- জাতীয় পার্টি ১১টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং কল্যাণ পার্টি ১টি।

নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে ২৬টি আসনে ছাড় পেয়েছিল জাতীয় পার্টি । এই ২৬ আসনের মধ্যে মাত্র ১১টিতে জিততে পেরেছেন জাপার প্রার্থীরা। ২৬৫টি আসনে দলটির প্রার্থী থাকলেও সমঝোতার বাইরে কোনো প্রার্থী জিততে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১০

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১২

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৩

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৪

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৮

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X