কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জন করায় জনগণকে বাম জোটের অভিনন্দন

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাম জোট। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাম জোট। ছবি : কালবেলা

৭ জানুয়ারির নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বর্জন করায় জনগণকে অভিনন্দন জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। পাশাপাশি ভোট বর্জনের গণ রায় মেনে নিয়ে ডামি নির্বাচন বাতিল করে, অবিলম্বে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন জোটের নেতারা।

সোমবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জোটের নেতারা বলেন, দেশের বেশিরভাগ কেন্দ্র ছিলো ফাঁকা, কেন্দ্রের সামনে ও ভেতরে আওয়ামী লীগের কর্মীরা ছাড়া ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য।

তারা বলেন, নির্বাচন কমিশনের তথ্যানুসারে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত সারাদেশে ভোট পড়েছিল মাত্র সাড়ে ১৮ শতাংশ এবং বিকাল ৩টার সময় ছিলো ২৬ দশমিক ৬৭ শতাংশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলেও আভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, শিশুদের দিয়ে ভোট দেয়ানো, পূর্বেই সিল দেয়া ব্যালট দিয়ে বাক্স ভর্তি করা, সরকারের মন্ত্রীর প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট প্রদান, ‘ডামি বিরোধী’ প্রার্থীদের পোলিং এজেন্ট না থাকা, ভোট কেন্দ্র দখল- ভোটকেন্দ্র দখলে বিজিবি ও সরকারি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার, সরকারি দলকে ভোট না দিলে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভুক্ত ভাতা বন্ধের হুমকি, সন্ত্রাসীদের দিয়ে হুমকি-ধামকীসহ নির্বাচনে সরকারি দলের প্রার্থীদের জেতার জন্য যা যা করার তার সবই করা হয়েছে এই নির্বাচনে।

সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য জয়দ্বীপ ভট্টাচার্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সভা পরিচালনা করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শামীম ইমাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১০

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১১

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৪

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৫

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৬

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৭

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৯

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

২০
X