কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপি

বিএনপি ও বাম গণতান্ত্রিক জোটের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা
বিএনপি ও বাম গণতান্ত্রিক জোটের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা

আগামী ডিসেম্বর মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দাবিতে মতৈক্য তৈরিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গেও বৈঠক করতে যাচ্ছে দলটি।

রোববার (২০ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর বনানীর একটি হোটেল কিংবা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির জন্য আমরা ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময় করছি। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক হবে। তিনি জানান, রোববার (আজ) ওই দলগুলোর সঙ্গে বৈঠক হবে। তবে বৈঠকের বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নিয়মিত সব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক যোগাযোগ হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির যোগাযোগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আমি সোমবার (২১ এপ্রিল) দেশের বাইরে যাবো। রোববার (আজ) অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হতে পারে-সেখানে বিএনপির সঙ্গেও শিডিউল থাকতে পারে।

উল্লেখ্য, বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলো হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ (খালেকুজ্জামান), বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টি।

বিএনপি শনিবার (১৯ এপ্রিল) ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে, সম্মান আছে; নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১০

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১১

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১২

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৩

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৪

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১৫

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১৬

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১৭

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১৮

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১৯

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

২০
X