কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:১৯ এএম
অনলাইন সংস্করণ

এমপি ডাকতে নিষেধ করলেন ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পুরোনো ছবি
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হবিগঞ্জ-৪ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন তার সমর্থকরা। যে উচ্ছ্বাসে এলাকাবাসীর সঙ্গে যোগ দেন সুমন। কথা বলেন সাংবাদিকদের সঙ্গেও।

ব্যারিস্টার সুমন বলেন, আজ থেকে কেউ আমাকে এমপি সাহেব ডাকবেন না। যারা আমার বড় তারা সুমন ডাকবেন, যারা আমার ছোট তারা সুমন ভাই অথবা ব্যারিস্টার ভাই বলে ডাকবেন।

এ সময় তিনি আরও বলেন, আমাকে প্রধান অতিথি করা হলে কোনো জায়গায় আমার জন্য বড় চেয়ার করা যাবে না। এ ছাড়াও আমাকে ফুলের মালা দেবেন না। আমাকে যে টাকা খরচ করে মালা দেবেন, সেই টাকা অসহায় মানুষকে দেবেন।

জানা গেছে, ঈগল প্রতীকে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। তাতে ৯৯ হাজার ৫৫৬ ভোটের ব্যবধানে জয় পান সুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X