কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্ররা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে : শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী সংসদে চাইলে স্বতন্ত্ররা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে। যারা নির্বাচন করেছে, কারও বিরুদ্ধে যেন কোনো ক্ষোভ না থাকে। যেহেতু জনগণ ভোট দিয়েছে তারা নির্বাচিত হয়েছে। কোনো ধরনের গোলমাল করলে সেই সুযোগ ষড়যন্ত্রকারীরা নেবে। তাই কোনো ধরনের সংঘাত দেখতে চাই না।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় গণভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের পর বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে এবারের নির্বাচন হয়েছে সবচেয়ে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক। দেশে ’৭৫-এর পর নির্বাচনের নামে ভোট চুরি হতো।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোট বন্দি ছিল ক্যান্টনমেন্টে, সেখান থেকে জনগণের হাতে এনে দিয়েছি।

তিনি বলেন, নির্বাচনে কোনো দলের থাকা না থাকায় গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে না। যারা নির্বাচন নিয়ে খেলতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। যারা নির্বাচনে আসেনি তাদের নেতাকর্মীরা হতাশায় ভোগে। এবারের নির্বাচনে তারা আর বলতে পারবে না, যেটা তারা বলেই বেড়াত, যে রাতে সিল মারবে… এবার বলার সুযোগ নেই। জনগণ বিএনপির ভয়াল রূপ দেখে তাদের প্রত্যাখ্যান করেছে।

শেখ হাসিনা বলেন, যেমনভাবে জিয়াউর রহমান হত্যাকাণ্ড চালিয়েছে, তেমনি খালেদা ও তারেক হত্যাকাণ্ড চালিয়েছে। লন্ডন থেকে এদেশের মানুষ পোড়ানোর হুকুম দেওয়া হয়েছে।

তিনি বলেন, চাইলে স্বতন্ত্ররা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে। যারা নির্বাচন করেছে, কারও বিরুদ্ধে যেন কোনো ক্ষোভ না থাকে। যেহেতু জনগণ ভোট দিয়েছে তারা নির্বাচিত হয়েছে। কোনো ধরনের গোলমাল করলে সেই সুযোগ ষড়যন্ত্রকারীরা নেবে। তাই কোনো ধরনের সংঘাত দেখতে চাই না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X