কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৮:৪১ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

শ্রমিক নেতা শহিদুল হত্যার বিচার দাবি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার সামনে শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহীদকে হামলা-পরবর্তী হত্যার উপযুক্ত বিচারের দাবি জানিয়েছে শ্রমিক দল।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম বিবৃতিতে উল্লেখ করেন, গাজীপুরের টঙ্গীর সাতাইস এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন ২১ জুন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ সময়মতো বেতন-বোনাস পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকদের পক্ষে শহিদুল ইসলাম ২৫ জুন মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে যান।

আলোচনা শেষে শ্রমিক নেতা শহিদুল কারখানা থেকে বের হলে মালিকপক্ষের সন্ত্রাসীরা তার ওপর হামলা করে গুরুতর আহত করে। পরে শ্রমিকরা শহিদুলকে তায়রুন্নেছা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শ্রমিক দল নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, কোরবানি ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের পক্ষ নেওয়ায় শহিদুলকে হত্যা এটাই প্রমাণ করে যে, শ্রমিকদের অধিকার বিষয়ে মালিকপক্ষ কতটা নিষ্ঠুর ও পৈশাচিক হতে পারে। শ্রমিক দল নেতৃবৃন্দ অবিলম্বে শহিদুলকে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার ও শাস্তি দাবি করেন। সেই সঙ্গে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের জন্য সরকার প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১০

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১২

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৩

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৪

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৫

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৬

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৮

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৯

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

২০
X