বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

চট্টগ্রামে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাঈদ আল নোমান। ছবি : কালবেলা
চট্টগ্রামে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাঈদ আল নোমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান বলেছেন, গুণগত শিক্ষা ও সবার জন্য স্বাস্থ্যসেবা নিয়ে আমরা কাজ করছি। এই দুই খাতের মৌলিক পরিবর্তন আনতে হবে। দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনের মূল ভিত্তি হলো শিক্ষা ও স্বাস্থ্য খাত। জনগণের জন্য সুলভ ও মানসম্মত শিক্ষা এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিএনপির অন্যতম কাজ।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর সাগরিকা বার আউলিয়া কমিউনিটি সেন্টারে পাহাড়তলি থানা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সাঈদ আল নোমান বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাত আজ চরম অব্যবস্থাপনা, বৈষম্য ও দুর্নীতির শিকার। আমরা চাই প্রতিটি শিশু যেন মানসম্মত শিক্ষা পায় এবং প্রতিটি নাগরিক যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়।

পাহাড়তলি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার সভাপতিত্বে ও ১১ নম্বর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহমেদ এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদস্য কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ, ডাক্তার কামরুনাহার দস্তগীর, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল, নগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ। এছাড়া আরিফ মেহেদী, আব্দুল গনি সর্দার, পাহাড়তলি থানা ও হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X