কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০১:০১ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী

বেগম মতিয়া চৌধুরী। পুরোনো ছবি
বেগম মতিয়া চৌধুরী। পুরোনো ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিবিদ বেগম মতিয়া চৌধুরী জাতীয় সংসদে উপনেতা নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) দলের সংসদীয় সভায় সর্ব সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের ৯ম তলায় সংসদীয় দলের সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

একই সভায় শেখ হাসিনা সংসদ নেতা, ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার, শামসুল হক টুকু ডেপুটি স্পিকার এবং নুর-ই আলম চৌধুরী চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।

এর আগে শপথবাক্য পাঠ করেন দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে নিজেই শপথ গ্রহণ করেন।

শপথ নিতে এদিন সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। স্পিকার শপথ কক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

পরে স্বতন্ত্র সংসদ সদস্য ও জাতীয় পার্টি থেকে নির্বাচিতরা পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X