কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:৫৯ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের দুঃশাসনের মাত্রা আরও বাড়বে : বাম জোট 

সরকারের দুঃশাসনের মাত্রা আরও বাড়বে : বাম জোট 

দেশবাসীর ভোটাধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনজীবনের সংকট দূর করতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সংগ্রাম অব্যাহত রাখাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জোটের পক্ষ থেকে আয়োজিত এক সভা থেকে এ আহ্বান জানান নেতারা। সভায় বলা হয়, বিরোধী সকল রাজনৈতিক দল ও অধিকাংশ জনগণের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফাভাবে প্রহসনের নির্বাচন সংগঠিত করে বছরের শুরুতেই যে ন্যক্কারজনক অধ্যায় শুরু করলো তা দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর চরম আঘাত হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এ অবস্থা বহাল থাকলে সরকারের কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দুঃশাসনের মাত্রা আরও বাড়বে। রাজনীতিতে দুর্বৃত্তায়িত ধারা, মূল্যবৃদ্ধির সিন্ডিকেটের দৌরাত্ম, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার বাড়বে। যা দেশের সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। একই সাথে জনসমর্থনহীন সরকারের কারণে বিদেশি সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তি নিজেদের স্বার্থ রক্ষায় নানা পদক্ষেপ নিতে সক্রিয় হবে।

সভায় বলা হয়, আমি-ডামি নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের কোন নৈতিক অধিকার কারো নাই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কার্যালয় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা জোটের সমন্বয়ক কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সিপিবি সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ মার্কসবাদীর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নেতা রুবেল শিকদার, মিহির ঘোষ, রাজেকুজ্জামান রতন, শহিদুল ইসলাম সবুজ প্রমুখ নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন ।

সভা থেকে আগামী ১৭ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে চলমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বক্তব্য ও করণীয় তুলে তুলে ধরবে বাম গণতান্ত্রিক জোট। ওই সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আগামী তিন মাসের জন্য বাম গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বলেও জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১০

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১১

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১২

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৩

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৪

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৫

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৬

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৭

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৮

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৯

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

২০
X