কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১২:২৩ এএম
অনলাইন সংস্করণ

এবার আন্দোলনে নামছেন বামপন্থিরা

বাম গণতান্ত্রিক জোট। ছবি : গ্রাফিক্স কালবেলা
বাম গণতান্ত্রিক জোট। ছবি : গ্রাফিক্স কালবেলা

এবার আন্দোলনে নামছেন বামপন্থিরা। মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর লিজ দেওয়াসহ সাম্রাজ্যবাদের রাজনৈতিক স্বার্থরক্ষার নানা ধরনের পরিকল্পনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে বামপন্থি জোট ও দলগুলো।

শনিবার (১৭ মে) রাজধানীর তোপখানা রোডে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় নেতারা আন্দোলনে সম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক শক্তি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় মানবিক করিডোর, বিদেশিদের হাতে চট্টগ্রামে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া ও ইপিজেডে সমরাস্ত্রের যন্ত্রাংশ তৈরির উদ্যোগ এবং স্টারলিংকের সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানানো হয়।

সভায় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে বাম গণতান্ত্রিক জোটের পক্ষে রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু, মাসুদ রানা, অধ্যাপক আবদুস সাত্তার, মিহির ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক নাসির উদ্দিন আহম্মদ নাসু, শুভ্রাংশু চক্রবর্তী, হারুনার রশিদ ভূঁইয়া, মাসুদ খান, শহিদুল ইসলাম, মনজুর আলম মিঠু প্রমুখ সভায় যোগ দিয়েছিলেন।

সভায় নেতারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের ভূ-রাজনৈতিক স্বার্থরক্ষায় সরকার দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী নানা পরিক্লপনা নিচ্ছে। এসবের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X