কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০১:২৯ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ বিভিন্ন দলের নেতাকর্মীদের জীবন নিয়ে খেলছে : রিজভী 

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতারা। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতারা। ছবি : সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও কারামুক্তি মিলছে না। জামিনের কাগজ নিয়ে কারাফটক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আবারও নতুন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ প্রশাসন বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের জীবন নিয়ে খেলছে।

সোমবার (২২ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গোয়েন্দা সংস্থার লোকদের অর্থ না দিলে আবারও বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে। জেলগেটে টাকা না দেওয়ার কারণে অসংখ্য নেতাকর্মী কারাগারে ধুঁকে ধুঁকে মরছে। বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে অর্থ লুটের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্রি লাইসেন্স দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বন্দী নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী। তিনি বলেন, গণতন্ত্রকে বিকলাঙ্গ করে সর্বগ্রাসী রাষ্ট্র গঠন করেছে আওয়ামী লীগ। জনগণকে স্বৈরশাসনের শৃঙ্খলে বন্দি করেছে। নিপীড়ক সরকার কখনও কোনো রাজনৈতিক আচরণ করেনি।

বিএনপির এ নেতা বলেন, নির্বাচনকে বিকৃত করেছে ক্ষমতাসীনরা। নির্বাচন ঘিরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। অমানুষিক নির্যাতন করেছে। অনেকে আদালত থেকে জামিন পেলেও কারামুক্তি মিলছে না। নিজেকে টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বহুদলীয় গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। ভোটাধিকার ফিরে পাওয়ার এই সংগ্রাম অনেক ত্যাগের মধ্য দিয়ে অব্যাহত।

রিজভী সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X