কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে ‘নিভৃতে’ কাটল মির্জা ফখরুলের জন্মদিন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

কারাগারে কাটল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৭তম জন্মদিন। প্রতি বছর জন্মদিনের ভোরে অস্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ের টেলিফোনে ফখরুলের ঘুম ভাঙলেও এবার ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছোট কক্ষে সকালটা কেটেছে ‘একাকীত্বে’।

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জন্ম। শুক্রবার (২৬ জানুয়ারি) তার ৭৭তম জন্মদিন। গত ২৯ অক্টোবর থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। গতকাল বেলা ১১টায় গুলশানের বাসা থেকে স্ত্রী রাহাত আরা বেগম, ছোট মেয়ে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মির্জা ফখরুলের বোনকে নিয়ে কারাগারে যান।

রাহাত আরা বেগম বলেন, ‘উনার শরীরটা ভালো না। ওয়েট কমে গেছে পাঁচ কেজি। বুঝতেই পারছেন, মনটা আমার ভালো না। আমরা তিনজন সকালে কেরানীগঞ্জ গিয়েছিলাম। দেখা হয়েছে, কিছু সময় থেকে চলে এসেছি। দোয়া করবেন উনার জন্য।’

দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে এই প্রবীণ রাজনীতিবিদের জীবন। বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়া প্রবাসী। ক্যানবেরায় ফেডারেল মেডিকেল কাউন্সিলের সিনিয়র সাইন্টিস্ট হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমন্ডিতে একটি ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষকতা করেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পরের দিন গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় দলটির মহাসচিবকে। প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৮ অক্টোবর পল্টন ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে মোট ১১টি মামলা করে। এসব মামলার ৯টির এজহারে মির্জা ফখরুলের নাম রয়েছে। পল্টন ও রমনা থানার পৃথক নয়টি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন হয়েছে মহানগর মুখ্য হাকিম আদালতে। আইনজীবীরা জানান, এখনো আরও একটি মামলায় তার জামিন বাকি আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েরর অর্থনীতি বিভাগের কৃতি ছাত্র মির্জা ফখরুল ছাত্রজীবনে বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি। জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার আগে ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। ২০১৬ সাল থেকে বিএনপির মহাসচিব হিসেবে টানা দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে অতীতেও কয়েক দফা গ্রেপ্তার হয়ে বন্দিত্ব জীবন কাটাতে হয়েছে এই প্রবীণ রাজনীতিককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X