কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আজীবন ক্ষমতা ধরে রাখাই সরকারের লক্ষ্য : বিপিপি

মো. আব্দুল কাদের। ছবি : কালবেলা
মো. আব্দুল কাদের। ছবি : কালবেলা

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব মো. আব্দুল কাদের বলেছেন, গণদাবি উপেক্ষা করে ৭ জানুয়ারি নির্বাচনী প্রহসনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে। আজীবন ক্ষমতা ধরে রাখাই এই সরকারের লক্ষ্য।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আরামবাগের গণফোরাম চত্বরে কালো পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, বিরোধীমতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডামি সংসদ বাতিলসহ একদফা দাবিতে গণফোরাম (মন্টু) ও বিপিপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়।

আব্দুল কাদের বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে দেশের ৯০ শতাংশ ভোটার ভোট দানে বিরত ছিলেন। কারণ, মানুষ জানে এই একতরফা নির্বাচনে ভোট দিয়ে তাদের কোনো লাভ নেই। তারা জনগণকে ভয়ভীতি দেখিয়েও কেন্দ্রে নিতে পারেনি। বিএনপি, বাংলাদেশ পিপলস পার্টিসহ সকল গণতন্ত্রকামী দলের আহ্বানে ভোটাররা ভোট দানে বিরত থাকায় সকল ভোটারদের ধন্যবাদ। তিনি বলেন, এ দেশে এখন সংসদ সদস্য ৬৫০ জন। সংসদ ভেঙে না দিয়ে আবার নির্বাচিত হওয়া যায়- এটা পৃথিবীর ইতিহাসে নেই। এই সরকার কোনো আইনকানুন মানে না।

বিপিপির এই মহাসচিব বলেন, দেশে মাদক মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। তরুণ-যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে, সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। পাঠ্যপুস্তকে শরিফ-শরিফা গল্প দিয়ে এ দেশের ছোট ছেলেমেয়েদের বিভ্রান্ত করা হচ্ছে। এই সরকার জানে তরুণ-যুবকদের বিভ্রান্ত করতে পারলে আজীবন ক্ষমতায় থাকা যাবে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে আজীবন ক্ষমতা ধরে রাখাই এই সরকারের লক্ষ্য।

গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, সরকার বিভিন্ন দেশ থেকে সার্টিফিকেট আনলেও বাংলাদেশের জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। ৭ জানুয়ারি বাংলাদেশের জনগণ একতরফা, পাতানো ও ডামি নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে- দলীয় সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রের বিজয় অর্জন করার লক্ষ্যে আমাদের রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে।

বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন গণফোরামের একাংশের নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্রবিষয়ক সম্পাদক মো. সানজিদ রহমান শুভ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিপিপির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, গণফোরামের সভাপতি পরিষদ সদস্য রতন ব্যানার্জী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান, জলবায়ু ও পরিবেশ সম্পাদক রনজিৎ সিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলু, শেখ শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, কামাল উদ্দিন সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১০

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১১

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১২

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৩

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৪

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৬

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৭

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৯

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

২০
X