কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩৭ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কালো পতাকা মিছিল ভুয়া : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনকে অবৈধ ও ডামি আখ্যা দিয়ে তা বাতিল, নেতাকর্মীদের মুক্তির দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ৩০ জানুয়ারি ফের কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত এ কর্মসূচি ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কালো পতাকা মানে শোকের মিছিল। এ আরেক ভুয়া কর্মসূচি। ৩০ তারিখে আবার ডেকেছে, সেটাও ভুয়া। ১৫ বছর গেল, সামনে আরও ৫ বছর। মানুষ বাঁচবে তো? লন্ডনের তারেকের ওপর আর কারও আস্থা নেই। নেতাকর্মীরা এখন আর তারেকের ফরমায়েশে কান দেয় না।

তিনি আরও বলেন, চীন-ভারত-রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি, দেশের মানুষের বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব। আস্থা হারাবেন না। বিএনপির কথায় কান দেবেন না।

৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচির দিনও সারা দেশে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১১

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১২

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৩

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৪

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৫

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৬

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৭

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৮

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৯

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

২০
X