কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ আর ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না : বিপিপি

তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক যোগদান অনুষ্ঠানে কথা বলেন বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। ছবি : কালবেলা 
তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক যোগদান অনুষ্ঠানে কথা বলেন বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। ছবি : কালবেলা 

জনগণ আর ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।

সোমবার (২০ মে) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক যোগদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিকেলে বিপিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাবুল সরদার চাখারী বলেন, ৭ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসেছে। কিন্তু আগামীতে এভাবে আর ক্ষমতায় আসা যাবে না। কারণ, জনগণ এ দেশে আর কখনো ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না।

তিনি বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার পুনরুদ্ধারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। অসাম্প্রদায়িক বাংলাদেশ ও জনগণের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আপসহীন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান করেন। যোগদানকৃতদের মধ্যে তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা আরিফুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা মো. রইসউদ্দীন, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের (বিজিএ) কেন্দ্রীয় মহিলা নেত্রী জেসমিন আক্তার, সবিতা অন্যতম।

এ সময় উপস্থিত ছিলেন বিপিপির কো-চেয়ারম্যান কে আর এম জাফরুল্লাহ চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, এসএম আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব মো. হারুন অর রশীদ, যুগ্ম মহাসচিব সুমন মাহমুদ প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X