বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে দেশ বিপর্যয়ে পড়বে : বিপিপি 

বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান করেন মো. আবদুল কাদের আলমাস। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান করেন মো. আবদুল কাদের আলমাস। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে না হলে দেশ বিপর্যয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী।

তিনি বলেন, বাংলাদেশ আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিদেশি বিনিয়োগ সেভাবে আসছে না। পতিত আওয়ামী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাই সংকট উত্তরণে এই মুহূর্তে জাতীয় নির্বাচন একমাত্র সমাধান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে মিডনাইট সান রেস্টুরেন্টে বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান অনুষ্ঠানে চাখারী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর হাতে ফুল দিয়ে দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিপিপির সাবেক মহাসচিব এবং ভাসানী জনশক্তি পার্টির সদ্য সাবেক মুখপাত্র ও প্রেসিডিয়াম মেম্বার মো. আবদুল কাদের আলমাস। এ সময় কাদেরের নেতৃত্বে ভাসানী জনশক্তি পার্টির সদ্য সাবেক প্রেসিডিয়াম মেম্বার পারভীন নাসের ভাসানী, রফিকুল ইসলাম খান রনো, অ্যাডভোকেট জসিম উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, শওকত হোসেন, ভাসানী নারী পার্টির সভাপতি সোনিয়া আক্তারসহ অন্যরা বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান করেন।

যোগদানকারীদের বাংলাদেশ পিপলস পার্টিতে স্বাগত জানিয়ে দলটির চেয়ারম্যান চাখারী বলেন, মো. আবদুল কাদেরের যোগদানের মধ্য দিয়ে দল আজ পূর্ণতা পেয়েছে। এর মধ্য দিয়ে দলের সাংগঠনিক অবস্থান আবারো সুসংহত ও শক্তিশালী হলো। আমরা সকলে মিলে বাংলাদেশ পিপলস পার্টিকে এগিয়ে নিব ইনশাআল্লাহ।

গত ২২ সেপ্টেম্বর ভাসানী জনশক্তি পার্টি থেকে আব্দুল কাদেরসহ পাঁচজন পদত্যাগ করেন, যারা সবাই বিপিপিতে যোগদান করেছেন।

বিপিপিতে যোগদানের বিষয়ে আবদুল কাদের বলেন, অভিমান ভুলে নিজের ঘরেই ফিরে এলাম। বাংলাদেশ পিপলস পার্টিকে নিজের সন্তানের মতো ভালোবাসি। অতীতের সব সমস্যা ভুলে আমরা এক সঙ্গে কাজ করবো। আমরা অতীতে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই-সংগ্রাম করেছি, ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে সচেষ্ট হবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির বর্তমান কো-চেয়ারম্যান নাজমা আক্তার, প্রেসিডিয়াম মেম্বার মো. আতিকুর রহমান, জাকির হোসেন চৌধুরী ঝন্টু, খাদিজা আক্তার, ভাইস চেয়ারম্যান শাকিল আহমেদ রাজা, যুগ্ম মহাসচিব মো. মুন্নাফ হোসেন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X