কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:২৫ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কর্মসূচি হঠাৎ স্থগিত, মাঠে থাকবে বিএনপি 

ঢাকায় ডাকা পূর্বঘোষিত ‌‘শান্তি সমাবেশ’ স্থগিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কালো পতাক নিয়ে মাঠে থাকবে বিএনপি। ছবি : সংগৃহীত
ঢাকায় ডাকা পূর্বঘোষিত ‌‘শান্তি সমাবেশ’ স্থগিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কালো পতাক নিয়ে মাঠে থাকবে বিএনপি। ছবি : সংগৃহীত

ঢাকায় ডাকা পূর্বঘোষিত ‌‘শান্তি সমাবেশ’ স্থগিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তর সম্পাদক প্রলয় সমাদ্দার বাপ্পীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগ কর্মসূচি স্থগিত করলেও বিএনপি কর্মসূচি পালন করবে। নতুন সংসদের প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

আওয়ামী থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৩০ জানুয়ারি নির্ধারিত শান্তি সমাবেশ ও মিছিল স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারাদেশে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কর্মসূচি ঘোষণা করেন।

ওইদিনই বিএনপি কর্মসূচি ঘোষণার পর মঙ্গলবার দেশব্যাপী শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে ঢাকাসহ দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংসদ বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে গত শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X