কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এই সরকার রাষ্ট্রের জন্য নিরাপদ নয় : জেএসডি

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডির যৌথ প্রতিনিধি সভা। ছবি : কালবেলা
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডির যৌথ প্রতিনিধি সভা। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী’ আখ্যা দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, এই সরকার রাষ্ট্র ও জনগণের জন্য নিরাপদ নয়। প্রজাতন্ত্রের বর্তমান এই গভীর সংকটে বিদ্যমান অপরাজনৈতিক শাসন ব্যবস্থার অবসান ঘটাতে হবে। তাই জাতীয় ঐক্য গড়ে তুলে স্বাধীনতার চেতনাভিত্তিক অংশীদারিত্বের শাসন ব্যবস্থা অর্থাৎ শাসন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের সঙ্গে সমাজশক্তিসমূহের অংশগ্রহণে উপযোগী রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছি।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশাহারা। এই সরকার মানুষকে জিম্মি করে জোরপূর্বক রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডির যৌথ প্রতিনিধি সভায় এসব কথা বলেন স্বপন।

সভাপতির বক্তব্যে জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থা বদলিয়ে স্বাধীন দেশের উপযোগী রাজনীতি ও শাসন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

সভায় আরও বক্তব্য রাখেন দলের সহসভাপতি অ্যাড. কে এম জাবির, একেএম মিজান উর রশীদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, শ্রমিক জোট সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিরাজ খান মিন্টু, আবদুল্যাহ আল তারেক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, কামাল উদ্দিন মজুমদার, সাজু এহসান ভূঁইয়া, মোহাম্মদ মোস্তাক প্রমুখ।

সভায় বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেনকে আহবায়ক এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট ২ মার্চ ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X