কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

সরকার নিজেই সিন্ডিকেট : মান্না

জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিলপূর্ব সমাবেশে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিলপূর্ব সমাবেশে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার নিজেই একটি সিন্ডিকেট। তারা সিন্ডিকেট ভাঙবে কীভাবে? তারা জনগণের সম্পদ লুট করবে আর বিদেশে পাচার করবে। সুতরাং তারা ক্ষমতায় থাকলে জিনিসপত্রের দাম কমবে না। তাই সংকট উত্তোরণে আন্দোলনে এই সরকারকে বিদায় করতে হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে এই কর্মসূচি হয়।

মান্না বলেন, আমি বারবার বলেছি, আওয়ামী লীগ সরকারের হাতে দেশ নিরাপদ নয়। সরকারের অলিগার্ক ব্যবসায়ীরা এখন দেশ থেকে পালানোর জন্য ক্যারিবিয়ান পাসপোর্ট করছে। ওদের মধ্যে ইয়া নফসি ইয়া নফসি শুরু হয়েছে। সরকারের অলিগার্করা পালিয়ে গেলেও আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। সারা পৃথিবীতে ওরা গণতন্ত্র, মানবাধিকার হরণকারী হিসেবে স্বীকৃত। কেউ তাদের জায়গা দিবে না। তিনি আরও বলেন, সরকারের কাছে ডলার নেই, টাকাও নেই। ব্যাংকে টাকা নেই। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে দিচ্ছে এস আলমের ব্যাংকগুলোয়। এভাবে ওরা বেশিদিন দেশ চালাতে পারবে না। দেশকে পুরোপুরি ধ্বংস করার আগেই শেখ হাসিনা সরকারকে বিদায় করতে হবে।

নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ফেরদৌসী আক্তারের সঞ্চালনায় এতে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ নাগরিক নারী ঐক্যের নেত্রীরা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X