কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৩:৫৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার নুরদের কাউন্সিল প্রতিহতের ঘোষণা

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। পুরনো ছবি
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। পুরনো ছবি

গণঅধিকার পরিষদের একাংশের (নুরুল হক নুর) ডাকা কাউন্সিল প্রতিহতের ঘোষণা দিয়েছেন সংগঠনের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াপন্থিরা। সোমবার (১০ জুলাই) কেন্দ্রীয় কার্যালয়ে নুরপন্থিদের কাউন্সিলর হওয়ার কথা রয়েছে। তবে একই সময়ে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন রেজাপন্থিরা।

এদিকে এ নিয়ে গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ঘটতে পারে সংঘর্ষের ঘটনাও।

গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, রেজাপন্থিরা যে কোনো মূল্যে ১০ জুলাই অনুষ্ঠেয় কাউন্সিল প্রতিহত করবেন। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্য ছাড়াও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরাও নুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি রেজা কিবরিয়ার অপসারণ অবৈধ উল্লেখ করে লিখিত আবেদন করছেন দলটির অন্তত ৫০ জন কেন্দ্রীয় নেতা। আজকের মধ্যেই তারা লিখিত আবেদনপত্র নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন বলে সূত্র নিশ্চিত করেছে।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুহিন বলেন, অসাংগঠনিক সিদ্ধান্ত আমরা মানি না। নিজের কর্তৃত্ব পাকাপোক্ত করতে নুরুল হক নুর স্বৈরাচারী সিদ্ধান্তে রেজা কিবরিয়াকে বহিষ্কার করেছে। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্য এই সিদ্ধান্ত মানে না। এমনকি ৫০ জন কেন্দ্রীয় নেতা নির্বাচন কমিশনের কাছে এই একনায়কতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লিখিত আবেদন করবেন।

জানা যায়, নুরের বিরুদ্ধে অবস্থান নেওয়া কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে রয়েছেন হাসান আল মামুন, ফারুক হাসান, আতাউল্লাহ, কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, তারেক রহমান, জাকারিয়া পলাশ, এম জেড আবেদিন (শিশির), আরিফুর রহমান তুহিন, মো. শামসুদ্দীন. শাহাবুদ্দিন শুভ ড. আব্দুল মালেক ফরাজি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিব, মেজর (অব.) আমিন আহম্মেদ আফসারি, অতিরিক্ত দায়রা জজ (অব.) শামসুল হক, ব্যারিস্টার জিসান মহসিন, আবু সাঈদ মুসা এবং আবুল বাশারসহ অনেক নেতা।

এ ছাড়াও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং কেন্দ্রীয় নেতা কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ড. আব্দুল মালেক ফরাজি, গাজীপুর মহানগরের আহ্বায়ক পাঠান আজহারসহ ঢাকার আশপাশের জেলাগুলোর নেতারাও নুরুল হক নুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এদিকে আগামীকাল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে রেজা কিবরিয়ার অনুসারী নেতাকর্মীরা।

দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুহিন বলেন, আমরা আগামীকাল বিক্ষোভ করব কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনী যেভাবে ন্যক্কারজনক হামলা চালাচ্ছে সচেতন মানুষ হিসেবে এর বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। তাই আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আগামীকাল ১০ জুলাই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১০

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১১

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১২

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৩

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৪

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৫

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৬

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৭

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৮

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৯

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

২০
X