কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কারামুক্ত হলেন ছাত্রদলের সাবেক সভাপতি খোকন

ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন। ছবি : কালবেলা
ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন জামিনে কারামুক্ত হয়েছেন। দুই মাস ১০ দিন কারাভোগের পর মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে কারাফটকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ আরিফুল হক আরিফ, মাহবুব মিয়া, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আসাদুজ্জামান রিংকু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আব্দুল মোমিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল, সাবেক ছাত্রনেতা রামপাল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলের সভাপতি আব্দুল জলিল আমিনুল, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেলসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ নভেম্বর ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে পিটিয়ে পুলিশের কাছে তুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ওইদিন রাতে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের এক নেতা জানান, ছাত্রদলের সাবেক সভাপতি খোকন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটসহ তার মগবাজার নয়াটোলার বাসায় যাবার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার পথ রোধ করে। তারা বলে, তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না? এ কথা বলেই ছাত্রলীগের কর্মীরা এলোপাতাড়ি মারতে থাকে খোকনকে। মুহূর্তেই ১৫ থেকে ২০ মোটরসাইকেলযোগে সেখানে ছাত্রলীগের আরও কর্মী এসে তাদের সাথে যোগ দেয়। তার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এ সময় দৌড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১০

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১২

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৪

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৫

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৬

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৭

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৯

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

২০
X