বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৩:২৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি পায়নি বিএনপি

ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

আগামী ১২ জুলাই ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। কিন্তু এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুমতি পায়নি দলটি। সোমবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান।

তিনি বলেন, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি। এখানে অনুমতির প্রয়োজন নেই, আমরা সহযোগিতা চেয়েছি। আশা করি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাব।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, সমাবেশে শুধুমাত্র আমাদের দলের নেতাকর্মীরা থাকবেন। এটা বিএনপির একক সমাবেশ। আমরা প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়েছি।

এর আগে দুপুর ১টা ৫৮মিনিটে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধিদল। যেখানে এ্যানিসহ দলটির কয়েকজন নেতা ছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ জুলাই বিএনপির সমাবেশের দিন সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিতে চায় বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X