কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দু’দিন পদযাত্রা করবে ১২ দলীয় জোট

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট।

বুধবার (১২ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা ১২ দলীয় জোট এ ঘোষণা দেয়। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, দাবি আদায়ের জন্য ১৮ জুলাই ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা হবে। ঢাকায় এ পদযাত্রা হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত। পরদিন ১৯ জুলাই ঢাকায় একই সময়ে উত্তরার আবদুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনকে চূড়ান্ত ও অধীর লক্ষ্যে এগিয়ে নিতে তারাও সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করছেন। বর্তমান বাস্তবতায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই।

১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম মেম্বার সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস, কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবীর পিন্টু, বাংলাদেশ এলডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আব্দুল গনি, মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, বাংলাদেশ মুসলিম লীগ (বি এম এল) এর চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. জাবেদ মোহাম্মদ সালাহ উদ্দিনসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X