কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে হাসপাতাল ছাড়েন তিনি। রাত ৮টা ১০ মিনিটে বাসায় পৌঁছানো খালেদা জিয়া।

এর আগে গত বুধবার সন্ধ্যার পর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন। শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে তাকে বাসায় আনা হয়।

এদিকে খালেদা জিয়া বাসায় ফেরার খবরে হাসপাতাল প্রাঙ্গণ ও তার বাসায় ছুটে যান বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারা খালেদা জিয়ার গাড়ি বহরকে স্কর্ট দিয়ে গুলশানের বাসা পর্যন্ত যান। খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

গুলশানে খালেদা জিয়ার বাসায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা উত্তর বিএনপির আমিনুল হক, মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভুগছেন।

এর আগে গতবছরের ৯ আগস্ট গুরুতর অসুস্থ হলে রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন। টানা ৫ মাস ৫ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১১ জানুয়ারি মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ ফেব্রুয়ারি এভারকেয়ারে যান।

ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও ইন্টারনেটের মাধ্যমে এই বোর্ডের সদস্য হিসেবে যুক্ত থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X