কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৪:২২ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতিমুক্ত দেশ গড়তে দরকার আল্লাহভীরু নেতৃত্ব : চরমোনাই পীর

মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, রমজান মাসের সম্মানে বিশ্বের অন্যান্য দেশগুলোতে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, ব্যতিক্রম বাংলাদেশে। বাংলাদেশে রমজানের প্রতি ন্যূনতম সম্মানবোধ তো নেই-ই, উল্টো জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়। রমজান মাসের মূল শিক্ষা হলো- আল্লাহভীতি অর্জন করা। মানুষের জীবনের সকলক্ষেত্রে আল্লাহভীতি অর্জন করতে পারলে এধরণের মানুষ দ্বারাই কেবল দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব।

শনিবার (১৬ মার্চ) বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে বিশেষ তালিম তারবিয়াতের আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় চরমোনাই পীর ছাড়াও নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, মাদরাসার শিক্ষকগণ এবং চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতী জিয়াউল করীম অংশ নেন।

তিনি বলেন, মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকায় দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। দেশের টাকা বিদেশে পাচার করছে। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে সে কখনো রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করতে পারে না। ব্যাংক লুটের মতো কাজে সম্পৃক্ত হতে পারে না। কাজ না করেই বিল উত্তোলন করতে পারে না। সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে আল্লাহভীরু শাসক প্রতিষ্ঠিত হলে দেশ দুর্নীতিমুক্ত করা সম্ভব।

তিনি বলেন, রাষ্ট্রের সর্বত্র অশান্তি বিরাজ করছে। মানুষ মানুষকে খুন, হত্যা করছে। এমতাবস্থায় রমজানের শিক্ষাগ্রহণ করে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

মুফতী রেজাউল করীম বলেন, সরকার দুর্নীতি বন্ধে পদক্ষেপ না নিলেও ইফতার বন্ধ করতে কাজ করে। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে ইফতারের বরাদ্দ বাতিল করে দিয়ে রমজানের প্রতি অসম্মান করছে। সরকার বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ব্যাংক, শেয়ারবাজার থেকে শুরু করে সবকিছু লুট করছে।

তিনি বলেন, আমদানিসহ বাজারব্যবস্থাও চলছে সরকারের সিন্ডিকেট চক্রের মাধ্যমে। এভাবে একটি দেশ চলতে পারে না। রমজানে অসহায় মানুষের আহাজারি আল্লাহর আরশ কাপিয়ে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১০

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১১

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১২

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৩

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৪

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৫

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৬

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৭

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৮

দুদকের সার্চ কমিটি গঠন

১৯

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

২০
X