কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নীরব হাহাকার চলছে : রাশেদ প্রধান

রাজধানীর আসাদগেটে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান। ছবি : কালবেলা
রাজধানীর আসাদগেটে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান। ছবি : কালবেলা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঘরে ঘরে নীরব হাহাকার চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান।

রোববার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর আসাদগেটের জিইউপি মিলনায়তনে ঢাকা মহানগর জাগপার উদ্যোগে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দেশের চলমান সংকট মোকাবিলায় করণীয়’- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অভাবের কারণে অনেকে ঠিকমতো ইফতার, সেহরি খেতে পারছে না! কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই সরকার কার্যত কিছুই করতে পারেনি, তারা শুধু হাঁক-ডাকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাই সরকারের পদত্যাগেই দেশে একমাত্র শান্তি ফিরে আসতে পারে। অন্যথায় দেশে রাজনৈতিক সংঘাত এবং অর্থনৈতিক বিপর্যয় ঘরে ঘরে ছড়িয়ে পড়তে পারে।

ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাহিদুর রহমান বাবলা, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জাগপা ঢাকা মহানগর নেতা মো. সাজু মিয়া, মনোয়ার হোসেন, মো. আলী ফকির, মো. দিদার হোসেন, যুবনেতা বিপুল সরকার, জনি নন্দী, পাভেন হোসেন, মো. হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X