ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রমজান মানেই মুসলিম জীবনের সবচেয়ে পবিত্র সময়। প্রতিটি বছরই এই মাসটি আসে বিপুল আনন্দ, ইবাদত এবং আত্মসংযমের সঙ্গে। তাই নতুন বছর এখনো শুরু না হলেও মুসলমানরা আগ্রহ নিয়ে জানতে চান, ‘২০২৬ সালে রোজা ঠিক কখন শুরু হবে, আর ঈদুল ফিতরের দিনটি কী হতে পারে?’ মূলত এসব প্রশ্নের একদম সঠিক উত্তর মিলবে চাঁদ দেখা সাপেক্ষে।

তবে, আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠলেও সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর চাঁদটি অস্ত হয়ে যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। এজন্য রমজান শুরু হবে পরের দিন ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

তিনি বলেন, ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজানের প্রথম দিন হবে। ২০ মার্চ (শুক্রবার) হবে শাওয়াল মাসের প্রথমদিন এবং ঈদুল ফিতর।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

রোজা শুরু হতে আর কতদিন বাকি?

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়, তাই বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথমদিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে রোজা শুরু হতে আজ (২৮ নভেম্বর) থেকে এখনো ৮৩-৮৪ দিন বাকি।

প্রসঙ্গত, এই বছর রমজান পড়বে শীতের শেষভাগ ও বসন্তের শুরুতে। ফলে রোজার সময় হালকা শীত অনুভূত হবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, ২০২৬ সালের রোজা পুরোপুরি শীতপ্রধান মৌসুমে পড়ায় ভোরে সেহরির সময় এবং রাতে তারাবির পর শীত আরও বেশি অনুভূত হতে পারে।

সূত্র : আল আরাবিয়া ও গালফ নিউজ

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X