কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এম এ জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এম এ জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি মেজর জলিল। তার অপরাধ তিনি ভারতকে বাংলার সম্পদ লুটপাটে বাধা প্রদান করেছিলেন। সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেপ্তার করতে তৎকালীন মুজিব সরকারকে দ্বিধা করতে হয়নি। কারণ, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি। শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিলেন।

বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এম এ জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডারকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়েছে একমাত্র মেজর জলিল ব্যতিত। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় মুজিব সরকার মেজর জলিলকে বঞ্চিত করেছিল। দুঃখের বিষয়, পরে কোনো সরকারই মেজর জলিলকে তার প্রাপ্য সম্মান দেয়নি।

জাগপার এই মুখপাত্র বলেন, মেজর জলিলের প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের ধারণ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে কবর দিতে হবে। আগামীতে কেউ ভারতের কাছে নতজানু হতে চাইলে তাকে রুখে দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি মনোয়ার হোসেন, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. সাজু মিয়া প্রমুখ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১০

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১১

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১২

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৩

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৪

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৫

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৬

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৭

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

১৮

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

পুকুরে ভাসছিল মরদেহ

২০
X