রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৩:১৬ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে পদযাত্রার যে রোডম্যাপ প্রকাশ করল বিএনপি

বিএনপির পতাকা।
বিএনপির পতাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেই লক্ষ্যে ঢাকা মহানগরীতে পদযাত্রার রোডম্যাপ প্রকাশ করেছে দলটি।

কর্মসূচি আগামী মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টায় গাবতলী থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে বিকেল ৪টায় শেষ হবে। শুক্রবার (১৪ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গাবতলী থেকে পদযাত্রা শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরে মগবাজার থেকে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

পদযাত্রা যে রোড দিয়ে যাবে। তা হলো—গাবতলী, শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, কাওরান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্বর), ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ, রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক)।

একই দাবিতে পরের দিন বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরার আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা হবে। আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা করবে। রামপুরা ব্রিজে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুক্ত হবে। পরে আব্দুল্লাহপুর-বিমানবন্দর-কুড়িল বিশ্বরোড-নতুন বাজার-বাড্ডা-রামপুরা ব্রিজ-আবুল হোটেল-খিলগাঁও-বাসাবো-মুগদাপাড়া-সায়েদাবাদ-যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে।

এ ছাড়া আগামী ১৮ জুলাই দেশের সব জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা হবে। পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ-সংগঠনসহ দেশের সব শ্রেণিপেশার মানুষকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X