কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

আশফাকুর রহমান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সংগঠক, শব্দসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক (অনুষ্ঠান) আশফাকুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় তিনি বলেন, ‘১৯৭১ সালের ৮ মার্চ যে ৮-১০ জন বেতারকর্মী পাকিস্তানি সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে ৭ মার্চের ভাষণ তৎকালীন রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র থেকে প্রচার করেছিলেন তাদের অন্যতম ছিলেন আশফাকুর রহমান খান। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা বেতার কেন্দ্র থেকে লুকিয়ে টেপ নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।’

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাণীবদ্ধকরণ ও প্রচারে গুরুত্বপূর্ণ পালন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকাসহ মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য এই বেতার ব্যক্তিত্বকে বাংলাদেশ সরকার ২০০১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন।

আশফাকুর রহমান খানের মৃত্যুতে বাংলাদেশ তার এক কৃতি সন্তানকে হারাল। এই অকুতোভয় শব্দসৈনিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও মহান মুক্তিযোদ্ধা তার কর্মের মাধ্যমে দেশবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন বলে জানান প্রধানমন্ত্রী।

আশফাকুর রহমান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোঃ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১০

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

১১

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১২

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৩

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৪

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৬

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৭

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৯

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

২০
X