কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সুলতান আহমেদ হাওলাদারের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সুলতান আহমেদ হাওলাদার। ছবি : সৌজন্য
সুলতান আহমেদ হাওলাদার। ছবি : সৌজন্য

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বড় ভাই ‌পটুয়াখালী জেলা শাখা জাতীয় পার্টির সভাপতি সুলতান আহমেদ হাওলাদার (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাগে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সুলতান আহমেদ হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শোক বিবৃতিতে বলেন- সুলতান আহমেদ হাওলাদার একজন ভালো মানুষ ছিলেন। তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও ‌বিনয়ী স্বভাবের আদর্শবান সাংগঠনিক দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিক নেতা ছিলেন। তার মৃত্যুতে পটুয়াখালী জেলা একজন অভিজ্ঞ অভিভাবক হারালো আর আমরা হারালাম একজন রাজনৈতিক সাংগঠনিক দক্ষ সহযোদ্ধা। পটুয়াখালী জেলা শাখার জাতীয় পার্টির যে রাজনৈতিক শূন্যতা হলো তা সহসাই পূর্ণ হওয়ার নয়। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত ও মর্মাহত। আল্লাহ রাব্বুল আল আমিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন।

অনুরূপ এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু গভীরভাবে সমবেদনা জানান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সুলতান আহমেদ হাওলাদার মৃত্যুকালে ছোট ভাই জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ আছর রাজধানীর গুলশান- ২ আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় দুমকি সরকারি জনতা কলেজ মাঠে স্মৃতিসৌধে পুষ্পবিহীন শ্রদ্ধা নিবেদন শেষে।

আগামীকাল শুক্রবার বাদ আছর আংগারিয়া ইউনিয়ন পরিষদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ‌তৃতীয় জানাজা নিজ বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সব কার্যক্রম শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X