কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

রিকশা-ভ্যান ও অর্থ বিতরণ করল জামায়াত

রাজধানীতে জামায়াত আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মালামালসহ ভ্যান, নগদ অর্থ ও ফার্মেসির জন্য ওষুধ বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা
রাজধানীতে জামায়াত আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মালামালসহ ভ্যান, নগদ অর্থ ও ফার্মেসির জন্য ওষুধ বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা

দেশের প্রত্যেক নাগরিকের দুই হাতকে কর্মের হাতিয়ারে পরিণত করতে পারলেই দেশ ও জাতিকে আত্মনির্ভরশীল করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর আদাবর থানা জামায়াত আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মালামালসহ ভ্যান, নগদ অর্থ ও ফার্মেসির জন্য ওষুধ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান মূসা বলেন,

জামায়াত একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ ও জাতি গঠনের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। মূলত, গণমানুষের কল্যাণকামীতায় জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য। আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভর করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। সে ধারাবাহিকায় আজ শ্রমজীবী মানুষের মধ্যে মালামালসহ ভ্যান, নগদ অর্থ ও ওষুধ বিতরণ করছি।

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা ও সদিচ্ছা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করতে সরকারসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন, নাগরিকের যে কোনো সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশ কল্যাণ রাষ্ট্র না হওয়ায় এবং দেশে ন্যায়-ইসাফের সমাজ প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন।

থানা আমির আল আমিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।

মোহাম্মদপুর উত্তর থানা জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরিবদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, জোন পরিচালক জিয়াউল হাসান।

এদিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা দক্ষিণ থানা আয়োজিত ৩ জন শ্রমজীবী যুবকের মাঝে রিকশা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা।

থানা আমীর ইঞ্জিনিয়ার আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেকসহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X